আগস্টে সড়কে প্রাণ গেল ৩৭৮ জনের
সারা দেশে গত আগস্টে ৪০৩টি সড়ক দুর্ঘটনায় ৩৭৮ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে বেসরকারি সংগঠন রোড সেফটি ফাউন্ডেশন। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি। ওই বিজ্ঞপ্তিতে সড়ক দুর্ঘটনা-সংক্রান্ত এক প্রতিবেদনের তথ্য তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত জুলাই মাসে ৫১১টি সড়ক দুর্ঘটনায় ৫৭৩ জন নিহত হয়েছিলেন। এই হিসাবে আগস্ট মাসে দুর্ঘটনা কমেছে ২১ দশমিক ১৩ শতাংশ। আর প্রাণহানি কমেছে ৩৪ দশমিক শূন্য ৩ শতাংশ।

Comments
Post a Comment