Posts

আত্মসমর্পণ করে জামিন চাইবেন বিএনপি নেতা আমান

Image
  দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করবেন।  রোববার (১০ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক আবুল কাশেমের আদালতে তিনি আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করবেন। এছাড়া চিকিৎসা ও ডিভিশন চেয়েও আবেদন করবেন তিনি। আমানের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। মামলায় ১৩ বছরের কারাদণ্ড দিয়ে ঘোষিত রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের পর উচ্চ আদালতের নির্দেশে আত্মসমর্পণ করবেন তিনি। এর আগে ৭ আগস্ট হাইকোর্ট দুর্নীতির মামলায় আমান উল্লাহ আমানের ১৩ বছরের কারাদণ্ড ও তার স্ত্রী সাবেরা আমানের ৩ বছরের দণ্ডের রায় বহাল রেখে রায় প্রকাশ করেন। বিচারিক আদালতে রায় পৌঁছানোর ১৫ দিনের মধ্যে তাদের আত্মসমর্পণ করতে বলা হয়। এদিকে গত ৩ সেপ্টেম্বর এ মামলায় আদালতে আত্মসমর্পণের পর আমানের স্ত্রী সাবেরা আমানকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

ডেঙ্গুতে এক দিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৪৮

Image
  দেশে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় মৃত্যু হয়েছে ৫ জনের, আর ঢাকার বাইরে ৫ জন। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ৭৪৮ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৫১ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৬৯৭ জনচলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়। ফেব্রুয়ারিতে মৃত্যু হয় দুজনের। মার্চে ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও এপ্রিল ও মে মাসে দুজন করে মারা যায়।  জুন মাসে এসে ভয়াবহ আকার ধারণ করে ডেঙ্গু। ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৪ জনের মৃত্যু হয়। জুলাই মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারায় ২০৪ জন। আগস্ট মাসে ৩৪২ জনের মৃত্যু হয়। আর চলতি সেপ্টেম্বর মাসের ৯ দিনে মারা যায় ১২৩ জন।

আগস্টে সড়কে প্রাণ গেল ৩৭৮ জনের

Image
 সারা দেশে গত আগস্টে ৪০৩টি সড়ক দুর্ঘটনায় ৩৭৮ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে বেসরকারি সংগঠন রোড সেফটি ফাউন্ডেশন। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি। ওই বিজ্ঞপ্তিতে সড়ক দুর্ঘটনা-সংক্রান্ত এক প্রতিবেদনের তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত জুলাই মাসে ৫১১টি সড়ক দুর্ঘটনায় ৫৭৩ জন নিহত হয়েছিলেন। এই হিসাবে আগস্ট মাসে দুর্ঘটনা কমেছে ২১ দশমিক ১৩ শতাংশ। আর প্রাণহানি কমেছে ৩৪ দশমিক শূন্য ৩ শতাংশ।

পেলেকে ছাড়িয়ে শীর্ষে নেইমার

Image
  অবশেষে পেলেকে ছাড়িয়েই গেলেন নেইমার। আজ বলিভিয়ার বিপক্ষে ম্যাচে ৬১ মিনিটে গোল করে ব্রাজিলের জার্সিতে ফুটবলের রাজা পেলের সর্বোচ্চ গোলের (৭৭) রেকর্ডটিকে নিজের করে নিয়েছেন নেইমার (৭৮)। এরপর অবশ্য শেষ দিকে আরেক গোল করে সংখ্যাটিকে ৭৯ করেছেন এই ব্রাজিলিয়ান ফরোয়র্ড। বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে পেলেকে ছুঁয়েছিলেন ৩১ বছর বয়সী এই তারকা ফুটবলার। বিশ্বকাপের সেই কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেয় ব্রাজিল। বিশ্বকাপ শেষে ব্রাজিল তিনটি প্রীতি ম্যাচ খেললেও, সেই তিন ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি নেইমার। নেইমারবিহীন সেই তিন ম্যাচে দুটিতেই হেরেছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে ঘোষিত দলে ফেরেন নেইমার। চোট নিয়ে শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত মাঠে নামেন এই ফরোয়ার্ড। আর ম্যাচের ৬১ মিনিটে সমন্বিত এক আক্রমণ থেকে দলকে গোল এনে দিয়ে ছাড়িয়ে যান পেলেকে। এরপর যোগ করা সময়ে আরও এক গোল করেন নেইমার। আর ব্রাজিল ম্যাচ জেতে ৫–১ গোলে । আরও পড়ুন নেইমারের রেকর্ড গড়ার ম্যাচে বলিভিয়াকে উড়িয়ে দিল ব্রাজিল নেইমার অবশ্য ম্যাচের ১৫ মিনিটেই গোলটি পেতে পা...