অবশেষে পেলেকে ছাড়িয়েই গেলেন নেইমার। আজ বলিভিয়ার বিপক্ষে ম্যাচে ৬১ মিনিটে গোল করে ব্রাজিলের জার্সিতে ফুটবলের রাজা পেলের সর্বোচ্চ গোলের (৭৭) রেকর্ডটিকে নিজের করে নিয়েছেন নেইমার (৭৮)। এরপর অবশ্য শেষ দিকে আরেক গোল করে সংখ্যাটিকে ৭৯ করেছেন এই ব্রাজিলিয়ান ফরোয়র্ড। বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে পেলেকে ছুঁয়েছিলেন ৩১ বছর বয়সী এই তারকা ফুটবলার। বিশ্বকাপের সেই কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেয় ব্রাজিল। বিশ্বকাপ শেষে ব্রাজিল তিনটি প্রীতি ম্যাচ খেললেও, সেই তিন ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি নেইমার। নেইমারবিহীন সেই তিন ম্যাচে দুটিতেই হেরেছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে ঘোষিত দলে ফেরেন নেইমার। চোট নিয়ে শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত মাঠে নামেন এই ফরোয়ার্ড। আর ম্যাচের ৬১ মিনিটে সমন্বিত এক আক্রমণ থেকে দলকে গোল এনে দিয়ে ছাড়িয়ে যান পেলেকে। এরপর যোগ করা সময়ে আরও এক গোল করেন নেইমার। আর ব্রাজিল ম্যাচ জেতে ৫–১ গোলে । আরও পড়ুন নেইমারের রেকর্ড গড়ার ম্যাচে বলিভিয়াকে উড়িয়ে দিল ব্রাজিল নেইমার অবশ্য ম্যাচের ১৫ মিনিটেই গোলটি পেতে পা...
Comments
Post a Comment